নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য সেবনের অপরাধে মো: আলতাব হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার দুপুর ৩:০০ ঘটিকায় নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেন এই আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত আলতাব হোসেন নলডাঙ্গা থানার মমিনপুর গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নলডাঙ্গা থানার এসআই মালেক-এর নেতৃত্বে আলতাব হোসেনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আসামি তাঁর অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় এই দণ্ডাদেশ প্রদান করা হয়।