কুড়িগ্রামের রাজারহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনটি উপলক্ষে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক পথচলা ও বর্তমান বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন নেতৃবৃন্দ।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজ, জাকির হোসেন, জাকির খান ও নজরুল ইসলাম।
এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আ. কুদ্দুস, সদস্য সচিব মো. নয়ন আলী ও যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটন, সদস্য সচিব রুবেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, মাসুদ রানা ও লায়ন ইসলাম, কৃষক দলের সদস্য সচিব মো. আলমগীর হোসেন, ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম, কলেজ শাখার সভাপতি ফরহাদ হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক নাসিম এবং তাঁতী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম সাজুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।