সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ঐতিহ্যবাহী বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো. ইমাম হোসেন চৌধুরী। একই কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হাওয়া বেগম।

সোমবার (৩১ আগস্ট) বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাঁদের নির্বাচিত করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের লক্ষ্যে ১১ সদস্যের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মীর কাশেম চৌধুরী।

সভায় সভাপতি পদে মো. ইমাম হোসেন চৌধুরীর নাম প্রস্তাব করা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজিত রঞ্জন তালুকদার, সহকারী শিক্ষক আবু তাহেরসহ উপস্থিত সব সদস্য তা সমর্থন করেন। পরে সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়।

একইভাবে সহ-সভাপতি পদে হাওয়া বেগমের নাম প্রস্তাব করা হলে উপস্থিত সদস্যরা তাতে সম্মতি জানান এবং তাঁকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত সভাপতি মো. ইমাম হোসেন চৌধুরী বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা এবং বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।