হালুয়াঘাটে মাইক্রোবাস চালক সমিতির নতুন ঘর উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরের পর হাসপাতালের পশ্চিম পাশে হালুয়াঘাট মাইক্রোবাস চালক সমিতির নতুন ঘর উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শ্রমিক কমিটির সহ-সভাপতি মোঃ হারুন মিয়া, জেলা নেতা বিকাশ ঘোষ,হালুয়াঘাট মাইক্রোবাস চালক সমিতির উপদেষ্টা শান্ত দাস, হালুয়াঘাট মাইক্রোবাস চালক সমিতির সভাপতি মোঃ নাজমুল হক ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ হালুয়াঘাটে মাইক্রোবাস চালক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর সদস্যদের নিয়ে দোয়া,মাহফিল ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন নেতৃবৃন্দ।

দোয়া ও মাহফিল শেষে মাইক্রোবাস চালক সমিতির সকল সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন ময়মনসিংহ জেলা শ্রমিক সভাপতি মোঃ নজরুল ইসলাম।