পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও কেশবপুর ফজলুল হক ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ তোফাজ্জেল হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম তালুকদারের ছেলে রাইয়ান আকাশ তালুকদার এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন অভিভাবক সদস্য মো. আল আমিন (রিয়াদ), শিক্ষক প্রতিনিধি এস. এম. মাঈনুল ইসলাম এবং সদস্যসচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসরাত জাহান।
পরিচিতি সভা শেষে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাফেজ ওমর ফারুকের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।