ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে ডিরেক্টর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোঃ সাজ্জাদ হোসেন সঞ্চয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সংগঠনের ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে নির্বাচনে তাদের সমর্থন ও দোয়া কামনা করেন।
গণসংযোগকালে সমিতির উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে তিনি বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
মোঃ সাজ্জাদ হোসেন সঞ্চয় বলেন, নির্বাচিত হলে তিনি সদস্যদের কল্যাণে কাজ করার পাশাপাশি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সদস্যবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে আন্তরিকভাবে কাজ করবেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমিতির সদস্য ও ভোটাররা উপস্থিত ছিলেন। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসায় উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে।