পটুয়াখালীর বাউফলে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় এবছর জিপিএ-৫ পাওয়া ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক পটুয়াখালী জেলা শাখার সভাপতি মেহেদী হাসান শামীম চৌধুরী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও পুরস্কার হিসাবে স্কুল ব্যাগ, ছাতা, পানির খাওয়ার মগ, কলম ও একটি করে গাছের চারা তুলে দেন।
এ সময় তারেক রহমানের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, লেখাপড়ার মান উন্নয়ন করতে হবে। অটোপাশের দিন শেষ, মেধাবীদের বাংলাদেশ। প্রশ্নপত্র ফাঁসের দিনও এখন আর নেই। তিনি আরো বলেন, শিক্ষা নিয়ে এ সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। তার মধ্যে রয়েছে, ওয়ান টিচার ওয়ান ট্যাব। মাল্টিমিডিয়া ক্লাস রুম। মিড ডে মিল চালু। একটি গোষ্ঠি এর বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারে। আপনারা সর্তক থাকবেন। এর আগে ফ্যামিলি কার্ড নিয়েও ওই গোষ্ঠী অপপ্রচার চালিয়ে ছিল। কিন্তু এ সরকার তাদের নির্বাচনী সেই প্রতিশ্রুতি ইতিমধ্যে বাস্তবায়ন করেছে।
বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ নিয়াজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ
কৃষকদলের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারন সম্পাদক একেএম মিজানুর রহমান লিটু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তছলিম তালুকদার, পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক গাজী আশফাকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য মোঃ জাকির হোসেন মৃধা, যুবদল নেতা বজলুল হক খোকন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম ঝুরন প্রমুখ।
