রবিবার (১৬ আগস্ট, ) ময়মনসিংহ জেলা মৎস্য দপ্তরের আয়োজনে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ (১৬-১৮ আগস্ট) উদযাপন উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মৎস্য পক্ষ উদযাপনের শুরুতেই ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।পরে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণ থেকে বের করে জেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।
রেলী শেষে জপলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
পরবর্তীতে জেলা পরিষদ, ময়মনসিংহের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী শেষে বহ্মপুত্র নদে মৎস্য পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকনুজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি উপ- মহাপুলিশ পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ।