গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বারোতোপা আফছার উদ্দিন খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোক্তারুল করিম মোড়ল শামীম এর উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে পতাকা উত্তোলন এবং শপথ গ্রহণের মাধ্যমে শুরু করা হয়।শিক্ষার্থীদের উপদেশ মূলক বক্তব্য ও চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মো: ইকবাল হোসাইন, সভাপতি বারোতোপা আফসার,উদ্দিন উচ্চ বিদ্যালয়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোক্তারুল করিম মোড়ল শামীম,বারোতোপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ,মাওনা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মো: সাইফুল ইসলাম এম,এ বারোতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো:আরিফুল ইসলাম মোল্লা এম,এ। মাওনা ইউনিয়ন বিএনপির আহবায়ক সদস্য রফিকুল ইসলাম সুরুজ। মাওনা ইউনিয়ন বিএনপির আহবায়ক সদস্য আবুল ফায়েজ সিএ।
এ সময় বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বৃক্ষের উপকারিতা সম্পর্কে উপদেশ দিয়েছেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবীর হোসেন, বারোতোপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজম আলি,সহ সকল শিক্ষক,শিক্ষিকা।এসময় আরো উপস্তিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল করিম মোড়ল রিফাত, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সম্পাদক ইমরান হোসেন সাদ্দাম,বারোতোপা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সেলিম মাহমুদ, মাওনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিথিন মিয়া।পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক আহ্বায়ক মাসুম আহমেদ সহ সকল শিক্ষার্থীরা।