ভোলার মনপুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিলন মাতব্বর, সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব আলম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম ফরাজী এবং আইনবিষয়ক সম্পাদক মো. সালাউদ্দীন আহমেদ প্রিন্স।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব মো. হাফিজ আব্দুর রহিম, সাবেক উপজেলা যুবদল সভাপতি মো. জোবায়ের হাসান রাজিব চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব মো. হোসেন হাওলাদার, উপজেলা শ্রমিক দলের নেতা মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের নেতা মো. সালাউদ্দীনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা।

আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, ভোটাধিকার, নাগরিক অধিকার এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন। তাঁরা বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কামাল উদ্দিন বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা নানা ধরনের রাজনৈতিক প্রতিকূলতা ও নির্যাতনের মধ্য দিয়ে সময় পার করেছি। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে। সেই অর্জনকে সমুন্নত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাঁদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভা শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।