গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এতে আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল, কোচিং ও স্কুলের বিশেষ ক্লাসে মোট ৩১ জন শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হওয়ায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মো. মাজেদুর রহমান এমপি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাইবান্ধা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত গাইবান্ধা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাসুদুর রহমান, দাড়িয়াপুর মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুল মাজেদ, গাইবান্ধা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.মামুন মিয়া, এটিএম এনামুল হক মন্টু সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নতুন প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মাদকমুক্ত, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমের চর্চার ওপরও তিনি গুরুত্বারোপ করার জন্য শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের প্রতি আহবান জানান।