ভোলার মনপুরায় অতি জোয়ারে প্লাবিত গুচ্ছগ্রামের ৬৫টি পরিবারের দুর্দশা লাগবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন।
আজ ২২জুলাই’২৬ বুধবার ভোলার মনপুরা উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম (৬০ কলোনি) এলাকায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা ত্রান বিতরণ করা হয়।
কোস্ট ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উক্ত খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্হিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ও প্রশাসক- মনপুরা ইউনিয়ন পরিষদ জনাব আবদুল্লাহ আল-নোমান এবং মনপরা ইউনিয়ন পরিষদের সদস্য জনাব আবদুল জলিল, কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক সমন্বয়কারী হুমায়ুন কবির।
কয়েকদিন ধরে ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে পুরো গুচ্ছগ্রাম প্লাবিত হয়ে পড়ে। এতে অন্তত ৬০টি পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছে। ঘর পানিতে তলিয়ে যাওয়ায় রান্নাবান্না, শিশুদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। অসহায় পরিবারগুলোর এই দুর্দশার চিত্র বিভিন্ন সংবাদ মাধামে উঠে আসে |
বন্যা কবলিত মানুষেরা কোস্ট ফাউন্ডেশন এর সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন । তারা বলেন, দুর্যোগের এই সময়ে তাদের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।