কিশোরগঞ্জের হোসেনপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই শহীদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিল্পপতি জহিরুল ইসলাম মবিন, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান জিকু, অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিমুল রাজী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ন আহবায়ক আবু বাক্কার সিদ্দিক,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ বিএম ছিদ্দিক চঞ্চল, পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক, সাধারন সম্পাদক মানসুরুল হক রবিন,উপজেলা জামায়াতে আমীর আমিনুল হক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল আমিন ভূইয়া প্রমুখ।এ সময় শতাধিক জুলাই যুদ্ধ সহ উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোজাহিদুল ইসলাম শিহাব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আনজুমান ইসলাম,সমাজসেবা অফিসার এহছানুল হক, শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা তফাজ্জল হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুস সালাম, তাতী দলের আহবায়ক মোঃ শামছুল আলম পারভেজসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।