তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজহারুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের মেঘাহালা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আজহারুল ইসলাম ঐ গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার রাতে ধান খেতে পানি দেওয়ার জন্য বাড়ির পাশে পানির মোটরের যান, সংযোগে সমস্যার কারণে বাড়ি ফিরে যন্ত্রপাতি নিয়ে আবার মোটর ঠিক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের ধান খেতে ছিটকে পড়ে। আজহারুলের বাড়ি ফিরতে দেরি দেখে তার বাবা খোঁজ করতে মেশিন ঘরে গিয়ে না পেয়ে রাতে ফিরে আসে। সকালে আবার গিয়ে ধান খেতে তার মৃতদেহ দেখতে পায়।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ তানভীর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় এলাকাবাসী ও নেতৃবৃন্দের অনুরোধে পিতার ইচ্ছেয় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে দাপনের জন্য।