বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
তারাকান্দা তালদিঘি এতিমখানা মাদ্রাসায় শুক্রবার (২০ নভেম্বর) ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
উক্ত আনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবহান,যুগ্ম আহ্বায়ক মুখলেছুর রহমান আকন্দ, আসাদুল হক মণ্ডল, মুখলেছুজ্জামান মুকুল, অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল, শামীম তালুকদার,কাকনী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ সদাগর,তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছায়েদুল ইসলাম মণ্ডল ও সদস্য সচিব আমির হাসান স্বপনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।