ময়মনসিংহের তারাকান্দায় মরহুম রিয়াজ উদ্দিন তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার তালদিঘি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের সূচনা হয়। উদ্বোধনী খেলায় কাকনি একাদশকে এক গোলে হারিয়ে জয় পেয়েছে বানিহালা ইউনিয়ন একাদশ।

টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুস সালাম তালুকদার, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রায়হান শরিফ হলুদ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল এবং উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল।

এ ছাড়া উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল ও মোখলেছুরজ্জামান মুকুল, তারেক রহমান যুব পরিষদের তারাকান্দা শাখার সভাপতি এ এইচ এম রফিক, ওলামা দলের সভাপতি আতিকুল ইসলাম এবং ছাত্রদলের সদস্যসচিব নিশাত আহমেদ সাদ্দামসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন তারাকান্দা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আলমগীর হোসেন রকি।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বানিহালা ইউনিয়ন একাদশ ও কাকনি একাদশ মুখোমুখি হয়। খেলায় কাকনি একাদশকে এক গোলে পরাজিত করে বানিহালা ইউনিয়ন একাদশ জয় তুলে নেয়। এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে দলটি।

স্থানীয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে খেলাধুলার চর্চা ও ক্রীড়াঙ্গনের প্রাণচাঞ্চল্য বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।