দেশব্যাপী ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস, বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, নড়াইলে বিএনপির দুই নেতা-কর্মীকে হত্যা এবং পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি এবং অঙ্গ – সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সমস্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩- আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারোয়ার ভ‚ইয়া খোকন, সহ-সভাপতি আনিছুর রহমান মনজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, প্রচার সম্পাদক মোঃ মাহিন, জেলা কৃষক দলের আহবায়ক আবু শামীম মোঃ আরিফ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগন।

প্রতিবাদ সভায় প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, বিতাড়িত ফ্যাসিস্ট এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ এবং তার দোসরদের জনসাধরনের উপর অর্তকিত হামলাসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদে আজকের এই সমাবেশে।

এই ফ্যাসিস্ট বিতাড়িত সরকার, পতিত স্বৈরাচার বিগত ১৭ বছর অনির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তৎকালীন সেই পেটুয়া বাহিনীর মাধ্যমে দেশের সাধারণ মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করেছে। তাদের পেটুয়া বাহিনীর মাধ্যমে আলেম উলামাদের হত্যা করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় ১৭জনকে হত্যা করেছে। আজকে আমরা তাদের বলতে চাই এ দেশের জনগন আমাাদেরকে ম্যান্ডেট দিয়েছে।

জনগনের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দায়িত্বগ্রহন করেছি। আমরা এই দেশে কোন অরাজকতা দেখতে চাই না। প্রধানমন্ত্রীর অগ্রযাত্রাকে ব্যহত করার জন্য যত ধরনের ষড়যন্ত্র আপনারা করবেন এই বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন এই কুচক্রী মহলকে প্রতিহত করবে। আমাদের যার যার অবস্থান থেকে এই ফ্যাসিস্টদেও প্রতিহত করবো। প্রশাসনের দায়িত্ব হলো ফ্যাসিস্ট এবং নিষিদ্ধ দলকে প্রতিহত করা। আমরা আমাদের অবস্থান থেকে তাদেরকে প্রতিহত করবো। যেভাবে আমরা ২৪ এর ৫ আগস্ট তাদের বিতাড়িত করেছি, আগামী দিনের তাদের যে কোন ষড়যন্ত্র প্রতিহত করবো। নেতা-কমীরা প্রশাসনের উপর নির্ভরশীল হবেন না। জনগনকে নিয়ে আমরা কুচক্রী মহলকে প্রতিহত করবো।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল থেকে নেতা-কর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।