নেত্রকোনার মদনে ওয়ারিশান সনদ স্বাক্ষর জাল করে ৫ দিনেই মিলল নামজারি। এ ব্যপারে ভুত্তভোগীর পরিবারে পক্ষে পাবেল ইয়ার চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে আল মামুন নামে এক ব্যাক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর ওই নামজারিটি বাতিল করে উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা।
অভিযোগে সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের এরশাদ মিয়ার ছেলে আল মামুন ৫ নং মাঘান ইউনিয়নের প্রশাসক,প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে পরিবারের ছয় সদস্যদের কোন প্রকার অবগত না করে ৯ একর জমি নামজারির কার্যক্রম সম্পন্ন করে। ভুয়া দাখিলকৃত ওয়ারিশান সনদের স্মারক নং মা/মদন/নেত্র/২০২৬-২৭ /০৩, এতে তারিখ উল্লেখ রয়েছে ৭ জুলাই ২০২৬ ইং।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, নামজারির জন্য আবেদন করা হয়, ১৭ সপ্টেম্বর ২০২৬, আবেদন গ্রহন হয় একই দিনে, খসরা খতিয়ান প্র¯‘ত হয় ২০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে, একই দিনে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কর্তৃক প্রতিবেদন প্রেরণ, শুনানির জন্য আদেশ হয় ২১ সেপ্টম্বর ২০২৬ইং তারিখে, অফিস সহকারী কর্তৃক প্রতিবেদন প্রদান করা হয় একই তারিখে,নামজারি ও খতিয়ানও প্র¯‘ত হয় একই তারিখে,ডিসি আর পেমেন্ট হয় ২২ সেপ্টেম্বর , খতিয়ান প্রদান করা হয় একই তারিখে।
এতে দেখা গেছে ৫ দিনেই হয়ে গেছে নামজারি। নামজারির পরপরেই জমির মালিকানা দাবি করে আল মামুন ঘাটুয়া গ্রামের বাজারে বিষয়টি বলাবলি শুরু করে। এমন খবর পেয়ে জমির মালিকের নাতি পাবেল চৌধুরী ৪ অক্টোবর ২০২৬ ইং তারিখে নামজারি বাতিলের জন্য সহকারি ভূমি কর্মকর্তার বরাবর আবেদন দায়ের করে আপত্তি জানায়। আবেদনের প্রেক্ষিতে ৭ অক্টোবর নামজারি বাতিল করে সহকারি কমিশনার ভূমি।
ভূয়া ওয়ারিশান তৈরি করে নামজারি করায় আল মামুনের বিরুদ্ধে সঠিক তদন্ত করে ব্যবসা নেওয়ার জন্য অনুরোধ জানায় ভুক্তভোগীর পরিবার।
এর আগে আল মামুন পাবেল ইয়ার চৌধুরীর বাড়ি থেকে বসত ঘরের ঢেউটিন জোরপূর্বক খুলে বাড়িতে নিয়ে আসে। এ নিয়েও থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে আল মামুন বলেন, ওয়ারিশান সনদ মূলত পাবেল ইয়ার চৌধুরী আমাকে দিয়েছে। আমি কোন কাগজপত্রের স্বাক্ষর জাল করিনি বলে অস্বীকার করেন।
সংশ্লিষ্ট ইউপি সদস্য আনিস মিয়া জানান, এই সনদে আমিসহ কেহ স্বাক্ষর দেইনি। এটি একটি ভূয়া ওয়ারিশান।
এ ব্যাপারে মাঘান ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা হিরন মিয়া জানান, এমন ওয়ারিশান সনদপত্রে কোন ধরনে স্বাক্ষর দেইনি। আমাদের স্বাক্ষর জাল করে এমন ওয়ারিশান তৈরি করায় তার বিরুদ্ধেু উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দেয়ার জন্য বলেছি।
এ নিয়ে ইউপি প্রশাসক আবুল কালাম আজাদ জানান, আমার স্বাক্ষরে এমন কোন ওয়ারিশান দেয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ কাদেরের নিকট জাল ওয়ারিশান বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগে প্রমানিত হউক। তারপর দেখা যাবে।
সহকারী ভূমি কর্তকর্তা শাওলিন নাহার অন্যত্র বদলি হওয়ায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।