সড়কের দু পাশে দিয়ে যাচ্ছে যানবাহন তারপাশেই পড়ে আছে খালি কফিন। স্থানীয়রা দেখে কিছুটা আতঙ্কিত হলেও কফিনের ভিতরে কিছু থাকায় স্বস্তিবোধ করেন। তবে এমন ভাবে কফিন পড়ে থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন ঘটনা ঘটেছে উপজেলার নান্দাইল চৌরাস্তা-কেন্দুয়া সড়কের মিশ্রিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে৷ খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কফিনটি দেখতে পুলিশ ঘটনা স্থলে যান।
পুলিশ বলছেন এ ঘটনার তদন্ত করে রহস্য উদঘাটন করা হবে। পুলিশ এ ব্যাপারে গুরুত্ব সহকারে কাজ করছেন।
স্থানীয়রা জানান- গত বুধবার রাতের আঁধারে উপজেলার নান্দাইল চৌরাস্তা- কেন্দুয়া সড়কের মিশ্রিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়কের এক সাইডে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে কফিনটি রেখে যান। সকালে গিয়ে স্থানীয় গিয়ে কফিন পড়ে থাকতে দেখেন। কফিনের ভিতরে সাদা কাপড় ও কালো রঙের পলিথিন পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দা লামিয়া আক্তার বলেন- রাতে বিদ্যুৎ না থাকায় ঘরের জানালা খুঁলে বসেছিলাম। পরে দেখতে পাই একটি অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে কফিনটি ফেলে যায়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।