ময়মনসিংহের নান্দাইলে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র তত্ত্বাবধানে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, উপজেলা যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস, আতিকুজ্জামান ভূঁইয়া নওফেল, শাকিল মাহমুদ, আবু হুরায়রা ও পৌর যুবদল নেতা আফরাঈম রহমান প্রান্ত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, রেজাউল করিম ভূঁইয়া,নান্দাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মফিজুর রহমান রতন।

আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মন্ডল, সারোয়ার জাহান রাজীব, উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান অভি, এনামুল হক, আবুল কালাম সোহেল, মনির হোসেন, তাপস হোসেন, সাদেকুল ইসলাম জনি, আল মিনার, শাহাব উদ্দিন শামীম, পাবেল মাহমুদ, মজিবুর রহমান ফয়সাল, সামাদ হোসেন, পৌর যুবদলের বিল্লাল হোসেনসহ প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যুব সমাজকে সংগঠিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ২৭ অক্টোবর যুবদল প্রতিষ্ঠা করেন। যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার আদায়ে সামনের সারিতে থেকে আন্দোলন-সংগ্রাম করে আসছে।