ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ১ নেতা ও যুবলীগের ১ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোক‚ট গ্রামের আব্দুল মালেক মাস্টারের ছেলে মোঃ ইকবাল হোসেন (৪৬) ও সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের মোঃ মনির ভূইয়ার ছেলে মোঃ সারোয়ার হোসাইন-(২৫)।
গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন সাদেকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সারোয়ার হোসাইন জেলা যুবলীগের কর্মী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় শহরের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইকবাল হোসেনকে এবং রাত ১১টায় মাছিহাতার আটলা এলাকা থেকে সারোয়ার হোসাইনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
