ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের ৩৪ কিলোমিটার অংশ অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সংকুচিত এই সড়কটিতে ৯০ ডিগ্রি বাঁকসহ একাধিক ঝুঁকিপূর্ন এলাকা থাকলেও সড়ক বিভাগের পক্ষ থেকে নেই সতর্কতামূলক কোনো রোড সাইন।
যার কারণে হাট বাজার এলাকায় যত্রতত্র ওভারটেক সহ দ্রæতগতিতে চলছে যানবাহন। পরিবহন চালকদের অভিযোগ সাংকেতিক চিহ্ন না থাকার কারণে একের পর এক ঘটছে দূর্ঘটনা। তবে সড়ক সংশ্লিষ্টরা বলছেন সড়কটি ৬লেনে সম্প্রসারনের কারণে সাময়িক কিছুটা সমস্যা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের অবগত করা হবে।
ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত বাস চালক রমজান মিয়া ও কুতুব উদ্দিন জানান, এই মহাসড়কের অনেক স্থানে রোড সাইন নেই। ফলে সামনে স্কুল-কলেজ, হাট-বাজার সম্পর্কে আগে থেকে জানা যায়না। এছাড়া ওভারটেক নিষিদ্ধ, সামনে বাঁক বা জেব্রাক্রসিং এগুলো আগে থেকে বুঝা যায় না। যার কারণে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। তাদের দাবি অবিলম্বে রোড সাইনগুলো মহাসড়কের পাশে বসানো জরুরি।
সরেজমিনে মহাসড়ক ঘুরে দেখা যায়, ভারী যানবাহন চলাচল করছে দেদারসে। করছে যত্রতত্র ওভারটেক। এ অবস্থায় মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে যানবাহনের ওভারলোড মাপার জন্য কোনো ওয়েট স্কেল নেই। হাইওয়ে থানায় ওকটি ওয়েটস্কেল থাকলেও সেটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে আছে।
এ ব্যাপারে জানতে চাইলে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, মহাসড়কের দূর্ঘটনারোধ এবং যানজট নিরসন হচ্ছে পুলিশের প্রধান কাজ এবং প্রধান লক্ষ্য। এই লক্ষ্যে আমরা ইতিমধ্যে বাংলাদেশ রোডস্ এন্ড হাইওয়ে এবং যেসব এলাকা ঝুঁকিপূর্ণ, ওইসব এলাকা চিহ্নিত করে আমরা বিভিন্ন সাইনবোর্ড দিয়ে দিচ্ছি, যাতে দূর্ঘটনারোধ করা যায়। এছাড়াও দুর্ঘটনা রোধকল্পে আমরা বিভিন্ন বাজার, বিশ্বরোড মোড়সহ যেসব এলাকা জনসমাগম বেশি ঐসব এলাকায় সভা সমাবেশ সেমিনার করে সাধারণ মানুষ ও যাত্রীদেরকে সচেতন করার চেষ্টা করছি। ওয়েট স্কেল আমাদের এই অঞ্চলে নেই। তারপরও আমরা অনেক সময় গাড়ির কাগজপত্র দেখি। যদি বেশি মালামাল লোড থাকে কাগজপত্র যাচাই করে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করছি।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম বলেন, রোড সাইন গুলো দেয়ার দায়িত্ব হচ্ছে সড়ক ও জনপদ বিভাগের। আমরা জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন স্কুল-কলেজ সহ পথচারীদের মধ্যে বিভিন্ন লিফলেট বিতরণ করছি। সব জায়গায় এই কার্যক্রমগুলো আমরা যারা স্টেকহোল্ডার প্রত্যেককে আমরা এই দায়িত্ব পালন করছি। আমরা শুধু গাড়িকেই দোষ দেব না। একজন সচেতন নাগরিকও এই দূর্ঘটনার জন্য জন্য দায়ি একমাত্র তার অসচেতনার কারণে ।
তিনি জানান, যারা বিআরটিএতে লাইসেন্স নবায়ন করে তাদের ডোপ টেস্ট ব্যতিরেকে কারোই ড্রাইভিং লাইসেন্স নবায়ন হয় না।
দূর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে, বিআরটিএর এই কর্মকর্তা জানান,“গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯মাসে মোট ৭০ টি সড়ক দূর্ঘটনা ঘটেছে। এই সড়ক দূর্ঘটনায় ৭৬ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছে।
রোড সাইন না থাকার বিষয়টি স্বীকার করে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুস আলী জানান, ঢাকা সিলেট মহাসড়কটি ৬ লেনে উন্নীত করণের কাজ চলমান আছে। বিষয়টি নিয়ে সড়ক সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাদের সাথে কথা বলে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ বলেন, আপনারা জানেন যে, কোন কোন রোডের কনস্ট্রাকশন চলমান আছে। সেই কারণে কোনো কোনো রাস্তা এখন বিশৃঙ্খল অবস্থায় আছে। সেটা আমরা আইন-শৃঙ্খলা মিটিংয়ে বলেছি। তারা দ্রæততম সময়ের মধ্যে কাজটা শেষ করে বাঁক গুলোকে ঠিক করে রোড সাইনগুলো স্থাপন করবে। আর যে সমস্ত গাড়ির ফিটনেস নেই সেগুলোকে আসলে মোবাইল কোর্টের আওতায় আনার চেষ্টা করছি।
তিনি বলেন, আসলে মহাসড়কটা পুরোটাই কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। যে জায়গা গুলোতে ওয়েট স্কেল বসে ওই জায়গা গুলো আসলে কমপ্লিট হয় নাই। এই কারণে, বোধ হয় তারা এটা কমপ্লিট করে নাই। এই কারণেই সব জায়গায় মাইলফলক রোড সাইনগুলো বসানো হয় নাই। আশা করি এটা দ্রæতই হয়ে যাবে।
সড়ক বিভাগের তথ্য অনুযায়ী ঢাকা-সিলেট মহাসড়কের উপর দিয়ে প্রতিদিন গড়ে ঢাকা-চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহসহ চার বিভাগের ২০টি জেলার দূর পাল্লার কমপক্ষে ২৫ হাজার যান বাহন হচ্ছে চলাচল করে।
