ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা
দেলোয়ার সামির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহফুজুর রহমান, গফরগাঁও থানার ওসি (তদন্ত) মশিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক,পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. ফজলুল হক,গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন,গফরগাঁও সরকারি কলেজের প্রভাষক রুহুল আমিন,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম মানিক প্রমুখ।

এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দক্ষিণ গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল নাইম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।