‎​নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
‎
‎​এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর সকাল ৮টা ঘটিকা থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৪০ জনকে আটক করা হয়। আটককৃত ৪০ জনকেই মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে।
‎
‎আটককৃতদের ​ মধ্যে ​সুধারাম মডেল থানায় ১৬ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে। ​কোম্পানিগঞ্জ থানায় ১১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে। ​কবিরহাট থানায় ২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে। ​বেগমগঞ্জ মডেল থানায়র ৩ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে। ​চাটখীল থানায় ৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে। ​চরজব্বর থানায় ২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে। এবং ‎​হাতিয়া থানায় আটককৃত ২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয়।
‎
‎অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, ​নোয়াখালী জেলা পুলিশ কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধ মূলক কার্যক্রম অব্যাহত রাখবে।