ভোলার মনপুরা উপজেলার হাজির হাট উত্তর বাজার সংলগ্ন এলাকায় ৪ নং ওয়ার্ডে এর  ১৬ শতাংশ  জমির ক্রয় সূত্রে প্রকৃত মালিক মোঃ আল মামুন ও হুমায়ুন কবির।  পক্ষান্তরে সম্পূর্ণ মালিকানাহীন ভাবে উক্ত জমি জবরদখলের অপচেষ্টা  করছে শাহে আলম মেস্তুুরী। এ বিষয়ে ভুক্তভোগী মনপুরা থানায়  লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ভূমির  প্রকৃত মালিক মোঃ হুমায়ুন কবির ও আল মামুন  জমি ক্রয়ের পর থেকেই জমিতে ভোগ দখলে রয়েছেন।।  অন্যদিকে শাহে আলম  মেস্তুুরী সম্পূর্ণ মালিকানাহীন ভাবে  উক্ত ভূমি  জবরদখলের চেষ্টা চালাচ্ছেন বলে জানা যায়।  

বিষয়টি নিয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ জানান, উক্ত বিষয়ে ভুক্তভোগী হুমায়ুন কবির মনপুরা থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি আমলে নেয়া হয়েছে, ৭/১৭ বা নন-এফ আই আর  পসিকিউশন কাটার জন্য এসআই কে নির্দেশনা প্রদান করা হয়েছে । 

বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত মনপুরা থানার এস আই মোঃ রেহানকে বারবার মুঠো ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।

উল্লেখ্য, উক্ত বিষয়ে  ভূমি জবরদখল  নিয়ে অভিযুক্তের  বিরুদ্ধে মনপুরা থানার চেষ্টা অব্যাহত রয়েছে। ভুক্তভোগী ও তার পরিবার মনপুরা থানায় সঠিক সেবা পাওয়ার প্রত্যাশা করেন।