ময়মনসিংহ জেলায় কর্মরত মাল্টিমিডিয়া সংবাদকর্মীদের এক সভায় ‘মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে| এতে সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি রাইসুল ইসলাম খান অনিক সভাপতি এবং বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম’র প্রতিনিধি জাহিদুল ইসলাম জীবন সাধারণ সম্পাদক নির্বাচিত হন|
রোববার (২৮ জুন) বিকেল ৫টায় নগরীর কাচারিঘাট এলাকায় অনুষ্ঠিত এক সভায় সংগঠনের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের এ কমিটি গঠিত হয়|
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি আঙ্গর টিভি’র প্রতিনিধি সালমান সাদিক শাওন ও নাগরিক টিভি’র ফরহাদ আলী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বৈশাখী টিভি’র কাউসার আহমেদ ও কালের কণ্ঠের আলাদিন সানি, সাংগঠনিক সম্পাদক ঢাকা টুডের ফরিদুজ্জামান শান্ত, দপ্তর সম্পাদক ঢাকা পোস্টের সাখাওয়াত সুমন, অর্থ সম্পাদক দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সুমন আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কালের কণ্ঠের মীর সবুর আহম্মেদ, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক কালের কণ্ঠের তাসনিমুল ইসলাম মুবিন, তথ্যপ্রযুক্তি ও মাল্টিমিডিয়া সম্পাদক কালের কণ্ঠের মাজহারুল ইসলাম মিশু, কল্যাণ সম্পাদক বার্তা টুয়েন্টিফোর ডটকম’র তোফায়েল আহমেদ এবং নারী বিষয়ক সম্পাদক নেক্সট বাংলাদেশ নিউজের সুমা ঘোষ মনিকা|
এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন- আঙ্গর টিভি’র আরিফুল হক আরিফ ও জহিরুল ইসলাম, দৈনিক কালবেলার আব্দুল্লাহ আল ফাহাদ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আনিসুর রহমান আনিস এবং বার্তা বাজারের রোমান আহমেদ নকিব|
