বিশ্ব পোলিও মুক্ত দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্ত¡র থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরের এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পোলিও একটি মারাত্মক সংক্রামক ব্যাধি যা শিশুদের স্থায়ীভাবে পঙ্গু করে দিতে পারে। সঠিক সময়ে পোলিও টিকা প্রহণের মাধ্যমেই এই ব্যাধি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। বাংলাদেশকে পোলিওমুক্ত রাখার ধারা বজায় রাখতে এবং বিশ্বব্যাপী পোলিও নির্মূলে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।
রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট প্রকৌশলী গোলাম মোহাম্মদের সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে স্বাগত বক্তব্য দেন রোটারিয়ান ডা. এবি এম মুছা চৌধুরী।
উপস্থিত ছিলেন রোটারিয়ান ডা. এফ জামান ভূইয়া, রোটারিয়ান মোহাম্মদ গোলাম মোস্তফা, রোটারিয়ান জাকারিয়া খান জাকি, রোটারিয়ান আনিসুর রহমান, রোটারিয়ান ক্ষমা রানী কর, মো. শাহজাদা, রোটারিয়ান ডা. মো. শওকত হোসেন, রোটারিয়ান প্রকৌশলী এম এম কামাল উদ্দিন, রোটারিয়ান ডা. ফায়েজুর রহমান ফয়েজ, রোটারিয়ান হুমায়ন কবির, রোটারিয়ান মাসুদ আল মামুন, রোটারিয়ান মো. জুয়েল রহমান, রোটারিয়ান মো. মনিরুল আলম, রোটারিয়ান আনিসুর রহমান মোল্লা সিকু, রোটারিয়ান ডা. শারমিন সুলতানা।