চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাবারকালে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতা তাওহীদুল ইসলাম (৩৬) কে আটক করেছে ইসিগ্রেশন পুলিশ।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের এস আই তারেক জানান, আজ শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) ভারতে যাবার উদ্দেশ্য দর্শনা ইমিগ্রেশনে আসে। এ সময় সার্ভারে তাকে কালো তালিকাভুক্ত দেখা যায়। তাকে আটক করে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
তার পাসপোর্ট নম্বর- A21193139, ভিসা নং- VN3569516 ( ভ্রমণ ভিসা)।
সে টাঙ্গাইল জেলার আদি টাঙ্গাইল গ্রামের আজাদ বুখারীর ছেলে।
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতা। তার বিরুদ্ধে মামলা রয়েছে।