বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সাঈদ ইকবাল টিটু বলেছেন, অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে যুবদল রাজপথে সক্রিয় রয়েছে এবং থাকবে| এলক্ষ্যে ইতিমধ্যে দেশব্যাপী যুবদলের সাংগঠনিক সপ্তাহ ঘোষনা করা হয়েছে| এতে সংগঠনের সাংগঠনিক পুর্নগঠনে মতবিনিময়ের পাশাপাশি যেকোন ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে সক্রিয় থাকবে যুবদলের নেতাকর্মীরা|
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গনে যুবদলের সাংগঠনিক সপ্তাহের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সাঈদ ইকবাল টিটু আরোও বলেন, দেশ গঠনে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্বপ্ন ধারন করেন, সে স্বপ্ন বাস্তবায়নে যুবদল মাঠে সক্রিয় রয়েছে। কিন্তু একটি মহল অপপ্রচার ও কুৎসা রটনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ অব্যাহত থাকবে।
সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকন। এতে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় পর্যবেক্ষক দলের সদস্য ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল এবং আব্দুল করিম সরকার। এ সময় ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, উত্তর যুবদলের সভাপতি শামছুল হক শামছু, দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবীর মামুন, মহানগর যুবদলের সাধারন সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, উত্তর যুবদলের সাধারন সম্পাদক রবিউল করিম বিপ্লব, দক্ষিণ জেলা যুবদলের সাধারন সম্পাদক দিদারুল ইসলাম রাজুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|
সমাবেশ শেষে সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে নগরীর টাউন হল থেকে স্টেশন রোড পর্যন্ত বিক্ষোভ মিছিল করে যুবদল। এতে সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করে।
এছাড়াও এদিন ময়মনসিংহ নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল এবং সেচ্ছাসেবক দল। এসব মিছিলে দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু, সাবেক সাধারন সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারন সম্পাদক রাকিব হোসেন প্রমূখ নেতৃত্ব দেন।
#
