সরকার ঘোষিত শিশুদের হামের টিকা প্রদানের প্রথম দিনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা টিকা নিয়েছে ৫ হাজারের অধিক শিশু। যা দিনের টার্গেটের ৯৮ পার্সেন্ট পুরণ হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

রবিবার সকালে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরজমিনে গিয়ে দেখা শিশুর অভিভাবকরা লাইনে দাড়িয়ে টিকা নিচ্ছে। উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৩টি টিকা কেন্দ্রে সকাল থেকে এক যোগে দুপুর দুইটা পর্যন্ত এ টিকা প্রদান করা হয়। অধিকাংশ কেন্দ্রে উপস্থিতি থাকার এ টিকা প্রায় ৪টা পর্যন্ত প্রদান করা হয়।

ছয় মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা প্রদানে উপজেলায় প্রথম ৫৪০৬ জনকে এ টিকা প্রদান করা হয়। তবে প্রথম দিনের টার্গেট ছিলো ৫৫১০ জনের।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, ত্রিশাল উপজেলায় ৪২২১৬ জন শিশুকে টিকা দানের টার্গেট রয়েছে। এ পর্যন্ত উপজেলায় ৪৬৫০ ভায়াল এসেছে যা ৪৬৫০০ ডোজের সম পরিমান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউল বারী জানান, সরকারের ঘোষিত টিকা প্রদানের প্রথম দিনই আমরা প্রায় টার্গেটের কাছাকাছি পৌছেছি। ইতিমধ্যে সরকারের প্রচারের পাশাপাশি আমরা নিজেরাও গ্রামে গ্রামে প্রচারের কারনেই টিকা নিতে আসার সখ্যা বেশী ছিলো। আমাদের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে যা দিয়ে এই উপজেলার উল্লেখিত বয়সের সকল শিশুকে টিকাদানের আওতায় আনা যাবে।