নেত্রকোণার মদন উপজেলায় সাংবাদিকদের সংগঠন ‘মদন রিপোর্টার্স ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। শনিবার ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে আট সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে মানবজমিনের মদন উপজেলা প্রতিনিধি নূরুল হক রনু সভাপতি এবং দৈনিক দিনকালের মদন উপজেলা প্রতিনিধি মো. সাকের খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— দৈনিক যুগান্তরের প্রতিনিধি তোফাজ্জল হোসেন (সহ-সভাপতি), কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহমেদ হৃদয় (যুগ্ম সাধারণ সম্পাদক), আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি **নিজাম উদ্দিন তালুকদার (সাংগঠনিক সম্পাদক), দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি আলী আজগর পনির (সহ-সাংগঠনিক সম্পাদক), প্রতিদিনের সংবাদ-এর উপজেলা প্রতিনিধি নূর মোহাম্মদ জরিপ (অর্থ সম্পাদক) এবং দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি জাকির আহমেদ চৌধুরী (সদস্য)।

সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, উপজেলার সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার লক্ষ্যে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।

এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা, তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।