বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন,
বতর্মান সরকার শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের এই উন্নয়ন কর্মযজ্ঞ পর্যায়ক্রমে চলমান থাকবে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাইপাস এলাকায় এডভান্স রেসিডেন্সিয়াল কলেজের ৬ তলা বিশিষ্ট ১ তলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাইপাস এলাকায় এডভান্স রেসিডেন্সিয়াল কলেজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি ওয়াহাব আকন্দ আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশের শিক্ষা ব্যবস্থা ধংস্ব করে দেওয়া হয়েছে। কিন্তু বতর্মান সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে সুশিক্ষিত হিসাবে গড়ে তুলতে চায়। এতে দায়িত্বশীলদের কোন ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না।
অনুষ্ঠানে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম। এতে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
