তথ্যের সত্যতা নিশ্চিতকরণ এবং ভুয়া তথ্য প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন-এর চুয়াডাঙ্গা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে খুলনা আঞ্চলিক তথ্য অফিস।

সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা এএসএম কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফুন নাহার।

চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা যাচাই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা রমজান আলী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র তথ্য কর্মকর্তা মেহেদী হাসান।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী মণ্ডল।

সেমিনারে অংশগ্রহণকারী সাংবাদিকদের উদ্দেশে বক্তারা তথ্য যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ বা তথ্য প্রচার না করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য শনাক্তকরণে ফ্যাক্ট-চেকিংয়ের প্রয়োজনীয়তা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৩৫ জন সাংবাদিক অংশ নেন।