ময়মনসিংহের তারাকান্দায় ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আবু রাহাত (২২) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকালে শিক্ষার্থীর বাদী হয়ে আবু রাহাতকে আসামি করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলার পর দুপুরে আসামিকে আদালতে পাঠানে হয়েছে। এর আগে রবিবার দিনগত রাতে অভিযান চালিয়ে আবু রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতার আবু রাহাত জেলার ফুলপুর উপজেলার অর্জুনখিলা গ্রামের আবুল হাশিমের ছেলে। তিনি তারাকান্দা ইউনিয়নের ধলীরকান্দা মাঠখলা এলাকায় অবস্থিত রওজাতুল আতফাল নূরানিয়া হাফেজিয়া মাদরাসা ও জান্নাতুল মোবাশ্বিরা মহিলা মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ঈদের আগে সকল শিক্ষার্থীকে ছুটি দিয়ে মাদ্রাসা বন্ধ করে দেয়। তবে, শিক্ষার্থীকে বাড়িতে যেতে দেয়নি শিক্ষক আবু রাহাত। পরে আবু রাহাত ওই শিক্ষার্খীকে মাদরাসায় রেখে জোরপূর্বক বলাৎকার করে। পরে ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।

ছুটি শেষে বাড়িতে যাওয়ার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। রোববার সকালে তার পায়ুপথে অস্বাভাবিক রক্তক্ষরণ শুরু হলে সে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয়।

এদিকে, ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল গফুরকে আটক করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে অভিযান চালিয়ে আবু রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর ওই শিক্ষার্থীর মা মামলা দাযের করেন। ওই মামলায় আবু রাহাতকে আদালতে পাঠায় পুলিশ।

তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার দাস জানান, আসামিকে আদালতে পাঠানে হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলছে বলেও জানান তিনি।