হালুয়াঘাটে কারিতাস সমাজ পরিচালিত টেকসই জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী-(সি.এম.এল.আর.পি-২) প্রকল্পের উদ্যোগে মোবাইল ল্যান্ড ক্লিনিকের আয়োজন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার গাজিরভিটা ধর্মপল্লীতে মোবাইল ল্যান্ড ক্লিনিক অনুষ্ঠানে পাষ্টার নিবেশ রিছিল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি।
বিশেষ অতিথি ছিলেন শ্রদ্ধেয় রেভা: ফাঃ খ্রিষ্ট রাজা, পাল পুরোহিত, গাজিরভিটা ধর্মপল্লী ও সিষ্টার অনিতা গোমেজ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি জাকিয়া সুলতানা রোজি কে গারো আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি অনুসারে নাচের মাধ্যমে অভ্যর্থনা ও বরণ এবং খতুপ ও উত্তরিয় পরিয়ে সম্মাননা জানানো হয়। গারো আদিবাসীদের রীতি অনুসারে সাধারণত গোষ্ঠী,সম্প্রদায়ের বা অতিথিদের সবোর্চ্চ সম্মানীয় ব্যক্তিকে খতুপ পরানো হয়ে থাকে।
আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ভূমি সমস্যার সমাধানে কারিতাস বাংলাদেশের এক অনন্য ও ইউনিক কার্যক্রমের একটি হলো এই মোবাইর ল্যান্ড ক্লিনিক । এই ইভেন্টের মাধ্যমে আদিবাসী ক্ষ্রদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের দীর্ঘদিনের ভূমি সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।
হালুয়াঘাট উপজেলার ৩৭ জনভূমি সমস্যাগ্রস্ত আদিবাসী আজকের ল্যান্ড ক্লিনিক এর মাধ্যমে বিভিন্ন পরামর্শ গ্রহণ করতে সক্ষম হন। অনুষ্ঠানের প্রধান অতিথি গারো আদিবাসীদের ঐতিহ্যবাহী সংস্কৃতির মাধ্যমে বরণ করে নেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি সাধ্যমত সমস্যা সমাধানে সহায়তা করার জন্য আশ্বাস প্রদান করেন। অংশগ্রহণকারীগণ তাদের ভূমির বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
