ময়মনসিংহের ধোবাউড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে ধোবাউড়া প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ধাইরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি আছমত আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং নির্বাহী সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কাসেম।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি নুরুল হক, রমজান আলী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আব্দুল হান্নান, আনোয়ারুল হক খোকা, অর্থ সম্পাদক সায়েদুর রহমান, আইন সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ধোবাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি সুলতান আহমেদ, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, রফিকুল ইসলাম তারেক, কায়সার হামিদ, সহকারী শিক্ষক আজহারুল ইসলাম ও জসিম উদ্দিন। অনুষ্ঠান শুরুতে ধোবাউড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদায়ী গান গেয়ে ফুলের মালা দিয়ে বিদায়ী অতিথিকে বরণ করে নেন।