ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশত পরিবারের মাঝে কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের শর্তহীন নগদ অর্থ সহায়তা হিসাবে প্রত্যেকজনকে নগদ ছয় হাজার টাকা বিতরণ করা হয়। রবিবার সকালে নড়াইল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে নগদ এ অর্থ বিতরণ অনুষ্ঠানে পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ মাহাবুবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি শাহরিয়ার হাসান শুভ, ইউপি সদস্য মোঃ আব্দুল মালেক, মোঃ আজিজুল ইসলাম, মোহাম্মদ আলী, হেস অফিসার সনদ দ্রং,মুক্তি রুরাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাস হালুয়াঘাট উপজেলার জুনিয়র কর্মসূচি কর্মকর্তা সুরঞ্জন রাকসাম।
মানবিক সহায়তা হিসাবে শর্তহীন নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানটি স্টার্ট ফান্ড বাংলাদেশ এর কারিগরি সহায়তায় কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল বাস্তবায়ন করে। সহায়তা প্রাপ্ত জনগণ কারিতাস বাংলাদেশ এর এই মানবিক সহায়তা পেয়ে খুশী।