রাশিয়া ইউক্রেন যুদ্ধে ময়মনসিংহের ফুলবাড়িয়ার আ. রহিম (৩০) নামে এক যুবক ড্রোন হামলাঢ নিহত হয়েছে। আ. রহিম রাশিয়ার ভাড়াটে যুদ্ধা হয়ে যুদ্ধে যোগদান করেছিল।
নিহত আব্দুর রহিম জেলার ফুলবাড়িয়া উপজেলার। পুটিজানা নামাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। আ. রহিম গত বছর রাশিয়া গিয়েছিলেন। আজিজুল হক পুটিজানা ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্জ জামাযাতের সভাপতি।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য মোছা. আফরোজা আক্তার রাশিয়া ইউক্রেন যুদ্ধে আ. রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আপনি যখন যখন নামটা বরছেন তখন আমার কলিজাটা কেপে উঠে। কারণ, আব্দুর রহিম আমার আত্মীয় হয়। আমরা চাই সরকার যেন দ্রুত রহিমের মরদেহ দেশে আনার ব্যবস্থা করে।
গত ২ মে রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় দুই বাংলাদেশি ও এক নাইজেরিয়ান যুবকের মৃত্যু হয়।
সুত্র জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর পক্ষে লড়াইরত অবস্থায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জনও ময়মনসিংহের দুই যুবকের মৃত্যু হয়। একই হামলায় আরও একজন বাংলাদেশি আহত হয় এবং একজন নাইজেরিয়ান নাগরিক নিহত হয়।
নিহত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আ. রহিম ও কিশোরগঞ্জ জেলার রহিমগঞ্জ উপজেলার রিয়াদ রশিদ (২৮), একই হামলায় লিমন দত্ত নামের আরেক বাংলাদেশি সেনা আহত হয়েছেন এবং একটি পা হারিয়েছেন।