নেত্রকোনা মডেল থানার উদ্যোগে চোরাচালান, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পৌরসভার ১৫ নম্বর বিট এলাকায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনার পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলার প্রতিটি ইউনিয়নে উপ-পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের বিট অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আপনারা পুলিশকে তথ্য দিন, আমরা আপনাদের সহযোগিতা করব। চোরাচালান, মাদক ও বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাইশা ফান্নানা সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।