ময়মনসিংহের তারাকান্দায়, এডিপির অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাছের চারা ও আসবাব পত্র (উপকরণ) বিতরণ করা হয়েছে।
চারা ও আসবাব পত্র সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে তুলে দেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা প্রকৌশলী এলজিইডি আয়েশা আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম,গালাগাঁও ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইয়াসিন আলী, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।
জানা গেছে, তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে এডিপির অর্থায়নে মাদ্রাসা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান (লাইব্রেরী) সরঞ্জাম হিসাবে দশটি ছোট গল্পের বই, ৮টি প্লাস্টিকের চেয়ার, ১টি প্লাস্টিকের টেবিল এবং একটি ফাস্ট এইড কিট ও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।