দেশব্যাপী চলমান অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১-আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রনায়লয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

তিনি সোমবার সকালে নাসিরনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান এমপির সভাপতিতে এবং সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি এ.বি.এম মোমিনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন ও মাইনুল হোসেন চপল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শামীম মোল্লা, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে।

তিনি বলেন, দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাÐের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে। তিনি অবিলম্বে এসব নাশকতাকারীদের দ্রæত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান এবং দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে থাকার আহবান জানান।

কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলসহ জেলা, উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে নাসিরনগর কলেজ মোড় থেকে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।