ময়মনসিংহ(০৭) ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ছোট ছোট বাচ্চাদের দিয়ে আন্দোলনের নামে জানমালের ক্ষতি করা, সরকারী সম্পদ নষ্ট করা, বাড়ি ঘর বাসে আগুন লাগানো কোন রাজনৈতিক কর্মসূচী হতে পারেনা। আমরা শান্তিপূর্ন অবস্থানে বিশ্বাসী তবে নৈরাজ্যকারীদের কঠোর হস্তে দমন করা হবে। আওয়ামীলগিকে আগে নিষেধাজ্ঞা ফিরে আসতে হবে তারপর না হয় রাজনীতি করবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে উপজেলা আইনশৃংখলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির ব্ক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, সহকারী কমিশনার ভুমি মোজাহিদুল ইসলাম,অফিসার ইনচার্য মুনসুর আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, নিষিদ্ধ আওয়ামীলীগের মধ্যে এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। মিছিলের সামনে কোন নেতাদের দেখতে পাওয়া যায়না। বিভিন্ন গ্রুপ দেখানোর জন্যে ভাড়াটিয়া লোকদের দিয়ে মিছিল অগ্নিসংযোগ, নৈরাজ্যে সৃষ্টির এক প্রতিযোগিতা শুরু করেছে। এসব কোন রাজনৈতিক কর্মকান্ড হতে পারেনা।
তিনি আরো বলেন ,বর্তমান সরকার ধৈর্য্যের সহিত এমন কর্মকান্ড মোকাবিলা করে প্রসংশিত হয়েছে। এব্যাপারে সরকারী বিরোধী সকল দল একমত হয়েছে আমরা এই পরিস্থিতি ধৈর্য ধরে মোকাবেলা করবো।
এসময় তিনি ত্রিশালবাসীর উদ্যেশ্য করে বলেন আমি কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি। আর ত্রিশাল উপজেলা হচ্ছে একটি শান্তিপূর্ন রাজনৈতিক সহিংসতামুক্ত উপজেলা। আপনারা এখানে নৈরাজ্য সৃষ্টি অপচেষ্টা করে ত্রিশালের সহ অবস্থানের রাজনৈতিক পরিবশ নষ্ট করবেননা। ত্রিশালের আপামর জনতা তা কখনোই মেনে নেবেনা।
আন্দোলন নামে জান মাল নষ্ট ,সরকারী সম্পত্তি নষ্ট বাসে আগুন লাগানো এটা আন্দোলন না। অরাজনৈতিক কাজ করলে রাজনীতিবিদ হিসেবে আমার কিছু করার নাই। নৈরাজ্য হলে মামলা হবে আর নৈরাজ্যে কঠোর হস্তে দমন করা হবে।
আমি ত্রিশালবাসীর শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার সর্ব্বেচ্চ চেষ্টা করবো। ছোট ছোট বাচ্চাদের কাজে লাগিয়ে অগ্নি সংযোগ নৈরাজ্য কোন রাজনীতি না।