ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় হাওরাঞ্চলের একমাত্র মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজে ফলাফলে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। এ বছর কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৬২৮ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন মাত্র ১৪১ জন। ফেল করেছেন ৪৮৭ জন। পাশের হার ২২ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ একজন। কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র মিত্র এ ফলাফল বিপর্যয়ের জন্য, ইংরেজি শিক্ষক একজন এবং আইসিটি শিক্ষক নেই, তাছাড়া শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতিকে দায়ী করেছেন।

তিনি জানান, বছরের শুরু থেকেই একাদশ শ্রেণিতে উপ¯ি’তি মোটামুটি ভালো থাকলেও দ্বাদশ শ্রেণিতে ওঠার পর তা আশঙ্কাজনকভাবে কমে যায়। অনেক ক্লাসে মাত্র ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী উপ¯ি’ত থাকত। নিয়মিত ক্লাস না করা, পড়াশোনায় অমনোযোগী থাকা এবং অনেকেই ভর্তি হয়ে আয় রোজগারের জন্য এলাকার বাহিরে গিয়ে বিভিন্ন পোষাক কোম্পানিতে কাজ করায় এবং শিক্ষকদের নির্দেশনা না মানায় এমন ফল হয়েছে। আগামী বছর ভালো ফলের জন্য শিক্ষকরা সমন্বিতভাবে কাজ করবেন।

তবে এ বছর ফলাফল বিপর্যয় নিয়ে সচেতন মহল ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, শুরু থেকেই এ কলেজে নিয়মিত ক্লাস হয় না। শিক্ষকরা শুধু কলেজে যান রুটিন অনুযায়ী ক্লাস কোন দিন হয়নি। ফলে শিক্ষার্থীরা নিয়মিত কলেজে যেতে চায় না। অন্যদিকে শিক্ষকদের কোন ধরনের মনিটরিং এবং জবাবহিদিতা না থাকার কারনেই হাওরাঞ্চলের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম মুখ থুবরে পড়ায় ফলাফল বিপর্যয় ঘটেছে। তারা বলছেন, এভাবে কয়েক বছর ফলাফল বিপর্যয় ঘটলে শিক্ষার্থী শূন্য কোঠায় নেমে আসবে।

কলেজের সাবেক অধ্যক্ষ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হক বলেন, নিয়মিত সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যব¯’া না করা,শিক্ষকদের রয়েছে আন্তরিকতার অভাব, তাদের পড়াশোনার বিষয়ে আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। ফলাফল বিপর্যয়ের জন্য তিনি কলেজ অধ্যক্ষ ও শিক্ষকদেরকেই দায়ী করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বারী বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদেরও দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে। অভিভাবকদের আরও সচেতন হতে হবে। তাদের সন্তান নিয়মিত কলেজে যা”েছ কি না, পড়াশোনা করছে কি না, এ বিষয়টি খোঁজ রাখার জন্য তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম.এ কাদের জানান,আমি নতুন এ উপজেলায় যোগদান করেছি। ইতি মধ্যে বেশ কয়েকটি সংগঠন নিয়ে মতবিনিময় সভা করেছি। শিক্ষা নিয়েও বসব। এ উপজেলায় শিক্ষার মান খুবই খারাপ। তাছাড়া এবার এইচ এস সি ফলাফলের অব¯’াও এ উপজেলায় খারাপ করেছে। তাই এ থেকে উত্তোরণের জন্য কি কি পদক্ষেপ নেয়া যায় তাই শিক্ষকদের নিয়ে অচিরেই মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা করব।