নেত্রকোনার মদন পৌর শহরে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও বিক্রির ৭ হাজার টাকাসহ মাদকের গডফাদার মো. গোলাপ মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও ২ জন পলাতক রয়েছে।
রোববার (১ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে মদন পৌর শহরের ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীরপুর মিতালী রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক গোলাপ মিয়া মদন পৌর শহরের ৭নং ওয়ার্ডের জাহাঙ্গীরপুর মিতালী রোডের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি ওই এলাকার মো. কদল মিয়া (৬০) বাড়িতে ভাড়া বাসায় বসবাস করেন।
পলাতক আসামিরা হলেন- মো. সাজু মিয়া (৫২), পিতা মৃত আ. রাজ্জাক ওরফে পুলিশ মিয়া এবং ফারুক মিয়া (৩৮), পিতা মৃত আনফর আলী। উভয়ের বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের হাসনপুর গ্রামে।
জানা যায়, রোববার রাতে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ জানতে পারে, জাহাঙ্গীরপুর মিতালী রোড এলাকায় ৩ জন ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে মদন থানার অফিসার ইনচার্জের নির্দেশে এস আই হাসানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত ৯টা ২০ মিনিটে ঘটনা¯’লে উপস্তিত হন। পুলিশের উপস্তিতি টের পেয়ে ৩ জন দৌঁড়ে পালানোর চেষ্টা করলে মাদকের গডফাদার গোলাপ মিয়াকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ।
এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন করিম জানান, “আটক আসামি বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।