লাকসামে হুজাইফা ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর তৃতীয় শাখা উদ্বোধন হয়েছে। গত ২৪ অক্টোবর (শনিবার) বিকেলে লাকসাম বাইপাসে নদী বাংলা ভূঁইয়া টাওয়ারের দ্বিতীয় তলায় দোয়া মুনাজাতের মধ‍্য দিয়ে হুজাইফা ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

আপন কনস্ট্রাকশন ও আপন ট‍্যুর এন্ড ট্রাভেলস্ এর প্রতিষ্ঠাতা ও সিইও মো. হেদায়েত উল্লাহ আপন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, হুজাইফা ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর চেয়ারম্যান মো. মেহেদী হাসান, ট্রেক ইন্টারন‍্যাশনাল (কেএসএ) এর সিইও মো. আশিকুর রহমান, আন-নূর এভিয়েশন এর ডিরেক্টর মোহাম্মদ সানাউল্লাহ, লালমাই উপজেলার ফয়েজগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. ইব্রাহিম খলিল, লাকসামের বিশিষ্ট ব‍্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম, মাওলানা মোহাম্মদ ইয়াকুব হোসেন, মালয়েশিয়া প্রবাসী মো. জালাল আহমেদ, বাহরাইন প্রবাসী মাওলানা মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে হুজাইফা ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর চেয়ারম্যান মো. মেহেদী হাসান বলেন, আমাদের ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর মাধ‍্যমে বিমান টিকেট, ভিসা প্রসেসিং, ম্যান পাওয়ার, হোটেল বুকিং, মেডিকেল সহায়তা, ট্যুর প্যাকেজ, হজ্ব ও ওমরাহ্ পালনের সার্বিক সহায়তা পাবেন গ্রাহকরা। সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানে শতভাগ স্বচ্ছতা ও গ্রাহক সেবা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।