গাইবান্ধা প্রেসক্লাবের নির্বাহী কমিটির এক সভা কাচারী বাজারে ক্লাবের মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি জোবায়ের আলী, রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন ও শফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলম, মো. জাভেদ হোসেন ও মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, ক্রীড়া সম্পাদক মো. শামসুজ্জোহা, পাঠাগার সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য রেজাউল হক মিতা, উজ্জল চক্রবর্তী, গোলাম রব্বানী মুসা, খায়রুল ইসলাম, ফিরোজ কবির মিলন প্রমূখ।
সভায় সার্বিক বিষয়ে
আলোচনা ও সিদ্বান্ত গ্রহণ করা হয়। বক্তাগণ সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
গাইবান্ধা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা