“স্বাধীনতা-সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখন্ডতা ও জাতীয়তাবাদের চেতনা জাগ্রত রাখাই আমাদের অঙ্গীকার”এই প্রতিপাদ্য ও আদর্শকে ধারণ করে ঠাকুরগাঁওয়ে নবগঠিত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক কনফারেন্স রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনটির জেলা আহ্বায়ক আহমেদুর রহমান কাজলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম অহবায়ক রাশিদুজ্জামান মলয়, সাইদা আফরোজা চৌধুরী পুতুল এবং সদস্য সচিব হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের সুপারিশক্রমে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’-এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি কর্তৃক অনুমোদিত ৭১ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটির সদস্যদের এ সভায় আনুষ্ঠানিকভাবে পরিচিতি দেয়া হয়।