ঠাকুরগাঁওয়ের প্রখ্যাত সমাজসেবক ও স্বনামধন্য আইনজীবী মরহুম এডভোকেট আব্দুল আলী এবং তাঁর সহধর্মিনী মরহুমা নূরুন্নাহার ফাউণ্ডেশনের উদ্যোগে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। তাঁদের কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট সমাজসেবক আমেরিকা প্রবাসী আলহাজ্ব ফিরোজ হাসান (সোহাগ) এই ফাউণ্ডেশনটি চালু করেন। বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার আখানগর দক্ষিণ ধনীপাড়া নির্মিয়মান বায়তুল নুর জামে মসজিদ প্রাঙ্গণে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ফিরোজ হাসান জানান, এই ফাউণ্ডেশনের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, অসহায় প্রবীণদের সেবা কর্মসূচি এবং স্কুল-কলেজ-মাদ্রাসা- মসজিদ প্রতিষ্ঠাসহ নানাবিধ জনকল্যাণমূলক কাজ পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে দক্ষিণ ধনীপাড়া নির্মিয়মান বায়তুল নুর জামে মসজিদের দোতলা ভবন নির্মাণে হাত দিয়েছে ফাউন্ডেশন। এছাড়া, এলাকার দুঃস্থ-অসহায়দের পাশে যথাসম্ভব দাঁড়ানোর অংশ হিসেবে এই বস্ত্র বিতরণ। তিনি ছাড়াও আলহাজ্ব রাজিয়া হাসান,রাশেদ হাসান,রাহাত হাসান এই ফাউন্ডেশনের অন্যতম সহায়তাকারী। ফাউন্ডেশন তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ স্থপতি ও কন্সট্রাকশন পরামর্শদাতা মোঃ সানাহউল্লাহ , অবসরপ্রাপ্ত রাজশাহী কৃষি ব্যাংকের ডি জি এম মোসাদ্দেক হোসেন মুকুল, সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলু, মসজিদ কমিটির সভাপতি আবদুর রহমান , সদস্য নজরুল ইসলাম, নেপোলিয়ান , আইনুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এবং মুসল্লীরা।