ব্রাহ্মণবাড়িয়ায় “তিতাস নদী ও পরিবেশ রক্ষায় করণীয়” শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নদী, পরিবেশ ও প্রকৃতি রক্ষার সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে বুধবার দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচনা সভা ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোঙর বাংলাদেশের প্র্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুমন শামস।

নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ আলমগীর মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়ার উপ- পরিচালক নাজিম হোসেন শেখ, নোঙর বাংলাদেশের সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম, বিআইডবিøউটি’এর ভৈরব শাখার ইন্সপেক্টর জসিম উদ্দিন, পানি উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়ার উপ-সহকারী প্রকৌশলী রাতুল বনিক, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা।

কর্মশালা উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।

বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ডাঃ শারমীন সুলতানা টুনটুন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, সিনিয়র সাংবাদিক শেখ সহিদুল ইসলাম, মোঃ আরজু, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খান সাদাত, নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি প্রফেসর মোশারফ হোসেন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহবায়ক মোঃ আরিফ বিল্লাহ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামীমা বাছির স্মৃতি।

স্বাগত বক্তব্য রাখেন, নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া বিল্লাল।

কর্মশালায় তিতাস নদীর দখল-দূষণ, অবৈধ বালু উত্তোলন, নদীর নাব্যতা সংকট, জলাশয় ভরাট, জীববৈচিত্র্য সংরক্ষণ, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় অনুমোদনহীন ভবন নির্মাণ, সহ ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নদীটি রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহন করার বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নোঙর বাংলাদেশের প্র্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুমন শামস বলেন, তিতাস নদী, খাল দুষণ- দখল মুক্ত রাখা, হাসপাতালের বর্জসহ অন্যান্য আবর্জনা ফেলে শহরের রাস্তা ড্রেনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করা হতে বিরত থেকে নদী ও পরিবেশ রক্ষা করার দায়িত্ব ব্রাহ্মণবাড়িয়াবাসীর। এই জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীকেই সচেতন হতে হবে।