নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) বিকেলে চৌমুহনী পৌরসভার ৬নং ওয়ার্ডের গনিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,মিজানুর রহমান (৩৪) ও মোঃ আবুল হোসেন (৩২)। এদের মধ্যে মিজানুর রহমানের বাড়ি বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকায় এবং আবুল হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর পাগলা গ্রামে। তারা উভয়েই বেগমগঞ্জ থানার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকার আনিচ মির্জার ভাড়া বাসায় বসবাস করতেন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় এবং ডিবি’র অফিসার ইনচার্জ কামরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ আনোয়ার হোসাইনের নেতৃত্বে বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভার গনিপুর সাকিনের টক্কার পুলের পূর্ব পাশে অভিযান চালায়। এ সময় মিজানুর রহমানের ভাড়া ঘর তল্লাশি করে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাদের দুজনকে আটক করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াগতভাবে চলমান রয়েছে। নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।।
নোয়াখালীতে ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার